বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

৬ষ্ঠ থেকে ৯ম বার্ষিক পরীক্ষা ও ১০ম শ্রেণির নির্বাচনী পরীক্ষা হবে ৩ বিষয়ে, পরীক্ষা শুরু ২৪ নভেম্বর থেকে



৬ষ্ঠ থেকে ৯ম বার্ষিক পরীক্ষা ও ১০ম শ্রেণির  নির্বাচনী পরীক্ষা  হবে ৩ বিষয়ে, পরীক্ষা শুরু ২৪ নভেম্বর থেকে

৬ষ্ঠ থেকে ৯ম বার্ষিক পরীক্ষা ও ১০ম নির্বাচনী পরীক্ষা ২০২১ হবে ৩ বিষয়ে, পরীক্ষা শুরু ২৪ নভেম্বর

৬ষ্ঠ থেকে ৯ম বার্ষিক পরীক্ষা ও ১০ম নির্বাচনী পরীক্ষা ২০২১ হবে ৩ বিষয়ে, পরীক্ষা শুরু ২৪ নভেম্বর। বার্ষিক পরীক্ষা ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নেয়া হবে ২৬ থেকে ৩০ নভেম্বর। পরীক্ষা হবে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে।গত ১৩ অক্টোবর শিক্ষা অধিদপ্তর এর   প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে  এই নির্দেশনা দেওয়া হয়েছে।


দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেড় বছর বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর সব স্কুল-কলেজ খুলে দেয়া হয়েছে । এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও নির্বাচনী হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে শিক্ষক ও অভিভাবকরা বার্ষিক পরীক্ষা নেওয়ার ব্যাপারে এক মত ছিলেন। তারই সূএ ধরে অবশেষে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশনা জারি করলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ করতে হবে।


বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা ২০২১

১. পরীক্ষার ৩ টি বিষয় হলো বাংলা, ইংরেজী ও সাধারণ গণিত। 

২. পরীক্ষার প্রশ্নপত্রের নম্বর হবে ৫০ ;

৩. পরীক্ষার সময় হবে ১.৩০ মিনিট;


স্কুলের পরীক্ষা সিলেবাসে সংক্রান্ত নির্দেশনা  

যে সব অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট (বাংলা, ইংরেজী ও সাধারণ গণিত বিষয়) দেয়া হয়েছে সে সকল অধ্যায় এবং যেসব বিষয়ে ক্লাসে পাঠদান করা হয়েছে স্কুল খুলার পর থেকে  তা হবে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সিলেবাস।


বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার নম্বর বিভাজন

(ক) বাংলা (১ম ও ২য় পত্র) বিষয়ের নম্বর হবে-৫০ (লিখিত ৩৫ + এমসিকিউ ১৫)।

(খ) ইংরেজী (১ম ও ২য় পত্র) বিষয়ের নম্বর হবে-৫০ (১ম পত্র ৩০ + ২য় পত্র ২০); (গ) সাধারণ গণিত বিষয়ের নম্বর হবে-৫০ (লিখিত ৩৫ + এমসিকিউ১৫)।

(ঘ) প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সাথে চলমান সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে।

(ঙ) বার্ষিক পরীক্ষায় ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আরও ১০ নম্বর যোগ করতে হবে। উল্লেখ্য, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে বৃক্ষরোপণ প্রকল্পে তাদের কর্মতৎপরতা যুক্ত করে। এই ১০ নম্বর যোগ করতে হবে।

(চ) অর্থাৎ মোট ১০০ নম্বরের (৫০+৪০+১০) ওপর প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়নপূর্বক বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করে শিক্ষার্থীদের প্রগ্রেসিভ রিপোর্ট প্রদান করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ  হয়, ২০২১ শিক্ষাবর্ষে এ পরীক্ষা ছাড়া অন্য কোন পরীক্ষা নেয়া যাবে না এবং অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ সুসম্পন্ন করতে হবে।



 



সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

অবশেষে ২০২১ সালের এসএসসি ও এইসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

 অবশেষে ২০২১ সালের এসএসসি ও এইসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ। 

করেনা মহামারিতে  ২০২১ সালের এসএসসি ও এইসএসসি পরীক্ষার হবে কি, হবে না? তা নিয়ে অনেক  দ্বিধা- দ্বন্দ্বের পর এসএসসি ও এইসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হলো।


  এসএসসি পরীক্ষার রুটিন প্রদান করা হলো।

এইসএসসি পরীক্ষার রুটিন প্রদান করা হলো


বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

 ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ১৭তম সাপ্তাহের অ্যাসাইনমেন্ট ২১সেপ্টেম্বর  ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কতৃক প্রকাশিত হয়। কোভিড -১৯ অতি মহামারি পরিস্থিতির কারনে দীর্ঘ দিন  শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার দারুন শিক্ষার্থীদের পড়াশোনার  কার্যক্রম চালিয়ে নেবার লক্ষ্যে 


সরকারের শিক্ষা মন্ত্রণালয় অ্যাসাইনমেন্টের মাধ্যামে  সিলেবাস সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করে।

অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে 


Download assignment 

👉 হোম ডেলিভারি দেওয়া হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে।

 বেশি সময় ধরে ফোনে বা ট্যাবে ভিডিও দেখা, লাইভ প্রগ্রামে যোগ দেয়া, অনলাইন ক্লাস সহ সব ধরণের মোবাইল ব্যবহারে তৃপ্তি সম্পূর্ন নতুন এবং ইউনিক ডিজাইনের উন্নতমানের এই মোবাইল ফোন হোল্ডারটি আপনার জন্য হতে পারে অনেক উপকারি।

অর্ডার করতে ভিজিট করুন




মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

৬ষ্ঠ,৭ম,৮ম ও ৯ম শ্রেণির ১৬ তম অ্যাসাইনমেন্ট প্রকাশ

 







৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ১৬ তম সাপ্তাহের অ্যাসাইনমেন্ট গত ১৪ সেপ্টেম্বর  ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কতৃক প্রকাশিত হয়। কোভিড -১৯ অতি মহামারি পরিস্থিতির কারনে দীর্ঘ দিন  শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার দারুন শিক্ষার্থীদের পড়াশোনার  কার্যক্রম চালিয়ে নেবার লক্ষ্যে 


সরকারের শিক্ষা মন্ত্রণালয় অ্যাসাইনমেন্টের মাধ্যামে  সিলেবাস সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করে।

অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে 

Download Assignment Click here.


👉 হোম ডেলিভারি দেওয়া হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে।

 বেশি সময় ধরে ফোনে বা ট্যাবে ভিডিও দেখা, লাইভ প্রগ্রামে যোগ দেয়া, অনলাইন ক্লাস সহ সব ধরণের মোবাইল ব্যবহারে তৃপ্তি সম্পূর্ন নতুন এবং ইউনিক ডিজাইনের উন্নতমানের এই মোবাইল ফোন হোল্ডারটি আপনার জন্য হতে পারে অনেক উপকারি।

অর্ডার করতে ভিজিট করুন






শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ১৫ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ।

  


৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ১৫ তম সাপ্তাহের অ্যাসাইনমেন্ট গত ৭ সেপ্টেম্বর  ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কতৃক প্রকাশিত হয়। কোভিড -১৯ অতি মহামারি পরিস্থিতির কারনে দীর্ঘ দিন  শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার দারুন শিক্ষার্থীদের পড়াশোনার  কার্যক্রম চালিয়ে নেবার লক্ষ্যে স


রকারের শিক্ষা মন্ত্রণালয় অ্যাসাইনমেন্টের মাধ্যামে  সিলেবাস সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করে।

অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে 

Download Assignment Click here.


👉ইউটিবিং বা প্রফেশনাল বা ব্যক্তিগত ব্যবহারের  জন্য 

Mobile Stand live এর সেরা কালেকশন পাচ্ছেন হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে।  মূল্যঃ৩৫০৳

অর্ডার করতে ভিজিট করুন






শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের ৭ম অ্যাসাইনমেন্ট প্রকাশ

 মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য  ৭ম সাইনমেন্ট প্রদানের জন্য  গত ৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে।


 বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে  যে, কোভিড -১৯ অতিমারি পরিস্থিতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড কর্তৃক ২০২১ সালের এইসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলােকে প্রণীত ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্টসমূহ প্রেরণ করা হলো।


২০২১ সালের এইসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টসমূহ প্রদান ও গ্রহণের ক্ষেত্রে কোভিড -১৯ এর সংক্রমণ রােধে সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথ অনুসরণপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরােধ করা হয়। 


 assignment download Click here

মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

বাউবি' র স্থগিত বিএ,বিএসএস ও বি বি এস পরীক্ষা-২০১৯' র রুটিন প্রকাশ



বাউবির স্থগিত বিএ, বিএসএস ও বিবিএস পরীক্ষা-২০১৯' র রুটিন প্রকাশ 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী বিএ বিবিএস এবং বিএসএস পরীক্ষা-২০১৯ এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষা দীর্ঘ সময় ধরে করোনা ভাইরাসের কারণে বন্ধ  থাকার পর স্থগিতকৃত পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্থগিত ২০১৯ সালের ডিগ্রি বিএ এবং বিএসএস পরীক্ষা এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের অবশিষ্ট পরীক্ষাগুলো আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। 

পরীক্ষা গ্রহনের ক্ষেত্রে কোভিড -১৯  সংক্রমণ রােধে সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথ  ভাবে অনুসরণপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরােধ করা হয়।


নিচে পরীক্ষার রুটিন প্রদান করা হলোঃ





Education news

৬ষ্ঠ থেকে ৯ম বার্ষিক পরীক্ষা ও ১০ম শ্রেণির নির্বাচনী পরীক্ষা হবে ৩ বিষয়ে, পরীক্ষা শুরু ২৪ নভেম্বর থেকে

৬ষ্ঠ থেকে ৯ম বার্ষিক পরীক্ষা ও ১০ম শ্রেণির  নির্বাচনী পরীক্ষা  হবে ৩ বিষয়ে, পরীক্ষা শুরু ২৪ নভেম্বর থেকে ৬ষ্ঠ থেকে ৯ম বার্ষিক পরীক্ষা ও ১০ম...