মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান ইংরেজি নামে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করার এক জুরুরি নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ১০ আগস্টের মধ্যে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য দিতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে বলা হয়েছে। নির্দেশাটি গত ২৪ জুলাই শনিবার ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
- শিক্ষা বোর্ডের এক জরুরি আদেশে বলা হয়, বোর্ডের আর্থিক লেনদেন যাতে সোনালী ব্যাংকের মাধ্যমে করা হয়। বোর্ডের বিভিন্ন ধরনের ফি সংগ্রহ বা প্রয়োজনে প্রতিষ্ঠানকে কোনও অর্থ প্রদান বা যেকোনও ধরনের লেনদেন সহজে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি প্রতিষ্ঠানের নামে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকা একান্ত জরুরি। এক্ষেত্রে সেসব প্রতিষ্ঠানের আগেই হুবহু প্রতিষ্ঠানের ইংরেজি নামে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেসব প্রতিষ্ঠানের নতুন করে অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই। তবে অ্যাকাউন্টের নাম অবশ্যই ইংরেজিতে হতে হবে। বোর্ডের ওয়েবসাইটে কলেজের নাম যেভাবে ইংরেজিতে আছে হুবহু সেভাবেই অ্যাকাউন্টের নাম নির্ধারণ করতে হবে অন্যথায় অ্যাকাউন্ট নম্বর গ্রহণযোগ্য হবে না। উল্লেখ্য আগে থেকে অ্যাকাউন্ট করা থাকলে হুবহু কলেজের নামে ব্যাংকের মাধ্যমে তা সংশোধন করা যাবে।
- তাছাড়া বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে লেনদেন করার জন্য বোর্ড থেকে প্রদত্ত ইআইআইএন ভিত্তিক সিমে নগদ, বিকাশ, রকেট, ইউপে, শিওর ক্যাশ ইত্যাদি অপারেটরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে।
- যেসব প্রতিষ্ঠানের আগে থেকেই ইংরেজি নামে অ্যাকাউন্ট খোলা আছে সেসব প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানকে আগামী ১০ আগস্টের মধ্যে বোর্ডের ওয়েবসাইটে অ্যাকাউন্ট নম্বরসহ অন্যান্য তথ্য দিতে বলা হয়েছে।
#UpdateNews #educationnews #updateinfo #educationalpost

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন