করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধিজনিত কারণে দেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসায় ছুটির মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটির মেয়াদ ছিল ৩১ আগস্ট পর্যন্ত।এখন ছুটির মেয়াদ আাবারও বাড়িয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসার চলমান ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
কারণ হিসেবে বলা করা হয়েছে, সারাদেশে করোনা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
#BreakingNews #EducationNews #hscexam2021 #SSCExam2021 #newday
#UpdateNews #viral #viralnews

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন