মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

অদৃশ্য ভাবনার জগৎ।

 ভাবনা জগত খুবই অদ্ভুত। ভাবতে গেলে অনেক কিছুই আসে। যেমন

👉আমরা যে পড়াগুলো মনে রাখি তা একটু ভেবে দেখি:    আমরা কোনো বিষয়ে পড়লাম তখন সেটা- "কথা" যাকে ধরা যায়না, দেখা যায়না, গন্ধ পাওয়া যায়না। শুধু কন্ঠ দিয়ে উচ্চারিত হয় আর কান দিয়ে শুনা যায়। 

👉যখন রূপ দিলাম তখন সেটা- "লেখা"।তখন তা শুনা যায়না, তাতে কন্ঠের কোনো আওয়াজ থাকেনা, গন্ধও পাওয়া যায়না। কিন্তু কথার রূপ যখন দেখা যায় তখন তা ধরাও যায়। 

👉যখন সেটা কাগজ থেকে মগজে ঢুকে তখন তা দেখা যায়না, ধরা যায়না, শুনা যায়না, বলার প্রয়োজন হয়না, গন্ধও পাওয়া যায়না।





আশ্চর্য ভাবনাঃ  কেউ কোনো কথা বলল সেটা আরেকজনে লিখে ফেলল অথচ যার কথা তার কাছ থেকে চলে যায়নি তার মুখেই রয়ে গেলো। কিন্তু ওদিকে খাতাতেও কপি হয়ে গেলো। আবার যে লিখলো তার কাছ থেকে অন্যজন সেটা পড়ে মনে গেঁথে নিলো কিন্তু তাই বলে লেখাটা উধাও হয়ে যায়নি যার লেখা তার খাতায় রয়ে গেলো কিন্তু এদিকে মনেও কপি হয়ে গেলো‼️



অদৃশ্য জগৎকে কেউ অবিশ্বাস করে চলতে পারবেনা, আর না পারবে অস্বিকার করতে। 

১♥ আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে কথার মাধ্যমে। যা অদৃশ্য, কথাকে দেখা যায়না এটা কোন কালার, কথাকে ধরা যায়না এটা শক্ত না নরম, কথার কোনো গন্ধ নেই এটা সুগন্ধ না দুর্গন্ধ। শুধু শুনা যায় এবং বলা যায়।


২♥ যার কারনে মানুষ জীবিত থাকে- রূহ। এটাও অদৃশ্য।


৩♥ জীবের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটি- নাক। নাক দিয়ে যে বাতাস ঢুকে সেটা অদৃশ্য। 


৪♥ জীবের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটি- কান। কান দিয়ে যা শুনি কথা, আওয়াজ সেটা অদৃশ্য।


৫♥ মানুষের মন অদৃশ্য। মনের যে দয়া, মায়া, আবেগ, ভালোবাসা, ভালোলাগা,    সব অদৃশ্য। 


৬♥ মানুষের স্মৃতি অদৃশ্য।


৭♥ বিবেক অদৃশ্য। 


৮♥ সাওয়াব বা পূণ্য অদৃশ্য।


৯♥ গুনাহ বা পাপ অদৃশ্য।

 

১০♥ আদব কায়দা অদৃশ্য। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Education news

৬ষ্ঠ থেকে ৯ম বার্ষিক পরীক্ষা ও ১০ম শ্রেণির নির্বাচনী পরীক্ষা হবে ৩ বিষয়ে, পরীক্ষা শুরু ২৪ নভেম্বর থেকে

৬ষ্ঠ থেকে ৯ম বার্ষিক পরীক্ষা ও ১০ম শ্রেণির  নির্বাচনী পরীক্ষা  হবে ৩ বিষয়ে, পরীক্ষা শুরু ২৪ নভেম্বর থেকে ৬ষ্ঠ থেকে ৯ম বার্ষিক পরীক্ষা ও ১০ম...