সাম্প্রতিক সময়ে দাখিল ও আলিম পরীক্ষার কিভাবে এবং কেন কোন বিষয়ে অনুষ্ঠিত হবে তা গত ৩ আগস্ট রাতে মাদরাসা শিক্ষা বোর্ড থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০২১ সালের সাধারণ বিভাগের দাখিল মম। পরীক্ষা হবে যেসব বিষয়ে তা হলো কুরআন মাজিদ ও তাজবিদ, হাদিস শরিফ, ইসলামের ইতিহাস । আর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা হবে হাদিস শরিফ, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ে।
মুজাব্বিদ বিভাগের পরীক্ষার্থীদের যেসব বিষয় থাকছে তা হলো কুরআন মাজিদ ও তাজবিদ, হাদিস শরিফ, তাজবিদ নসর ও নজম। আর অপরপক্ষে হিফজুল কুরআন বিভাগের পরীক্ষার্থীদের কুরআন মাজিদ ও তাজবিদ, হাদিস শরিফ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা দিতে হবে।
২০২১ সালের আলিম সাধারণ বিভাগের শিক্ষার্থীদের কুরআন মাজিদ, হাদিস ও উসুলুল হাদিস, আল ফিকাহ প্রথম ও দ্বিতীয়পত্র, ইসলামের ইতিহাস, বালাগাত ও মানতিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান বিভাগের আলিম পরীক্ষার্থীদের কুরআন মাজিদ, হাদিস ও উসুলুল হাদিস, পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয়পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষা হবে।
আর মুজাব্বিদ মাহির বিভাগের শিক্ষার্থীদের কুরআন মাজিদ, হাদিস ও উসুলুল হাদিস, আল ফিকাহ প্রথমপত্র, আরবি সাহিত্য, তাজবিদ প্রথম ও দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে।
২০২১ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে চতুর্থ বিষয় পরিবর্তনের কোন প্রকার সুযোগ থাকছে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
#alimexam2021 #Dhakil #Alim #dhakilexam

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন