শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

অবশেষে খুলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ তালাসমূহ

 


দেশের কোভিড -১৯ অতি মহামারি পরিস্থিতির কারনে  শিক্ষাপ্রতিষ্ঠান সুদীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর  সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১২ সেপ্টেম্বর থেকে বন্ধ তালা সমূহ উম্মুক্ত হতে চলেছে । তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য আগমী দু এক দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে সাথে বৈঠক বসার কথা রয়েছে এবং সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান খুলার ব্যাপারে সঠিক সিধান্ত আসতে পারে। তবে পূর্বের  ঘোষণা অনুযায়ী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা গ্রহণ  হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি আরো বলেন, ‘১২ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান তথা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো বলে আসা করছি এবং স্কুল-কলেজগুলো খোলার জন্য  আগেই প্রস্তুতি গ্রহণ করেছি আমরা।  মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য ১২ সেপ্টেম্বর কে নির্ধারণ করা হয়েছে।


তবে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও একসঙ্গে সব শ্রেণির ক্লাস নেওয়া হবে না তিনি নিশ্চিত করেছেন। এ ক্ষেত্রে ক্লাস নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে প্রথমে হয়তোবা  এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী ২০২১ এবং ২০২২ পরীক্ষার্থী প্রতিদিনই ক্লাস চলবে। অন্যান্য শ্রেণির ক্লাস হয়তো সপ্তাহে  এক দিন নেওয়া হবে। পরে অবস্থা বুঝে ধীরে ধীরে তা বাড়ানো হবে। সেই সাথে আগের মতো অনলাইন ও টেলিভিশনের অনলাইন  ক্লাসও চালু থাকবে।

উল্লেখ্য এর আগে গত বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর রাতে  একটি বেসরকারি  টিভি চ্যানেলকে দেয়া সাক্ষতকারে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আর বাড়ানোর প্রয়োজন পড়বে না। বিশেষজ্ঞরা মনে করছেন, সংক্রমণের হার কমতে শুরু করেছে। আগামী দিনে আরও কমবে। ফলে ১১ সেপ্টেম্বর পর্যন্ত যে ছুটি রয়েছে, তা আর বাড়ানোর প্রয়োজন পড়বে না। ফলে আমরা চাইলে ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো, যদি এর মধ্যে আর বড় কোনো সমস্যা না হয়। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলে সঠিক মনিটরিংও নিশ্চিত করা হবে। 

এখানে আরেক বিষয় হচ্ছে  পরিস্থিতি যদি আবার অবনতি হয় তখন শিক্ষা প্রতিষ্ঠান খুলার সম্ভাবনা কম তাও শিক্ষা মন্ত্রী বক্তব্য থেকে যুক্তিক ভাবে উঠে আসে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Education news

৬ষ্ঠ থেকে ৯ম বার্ষিক পরীক্ষা ও ১০ম শ্রেণির নির্বাচনী পরীক্ষা হবে ৩ বিষয়ে, পরীক্ষা শুরু ২৪ নভেম্বর থেকে

৬ষ্ঠ থেকে ৯ম বার্ষিক পরীক্ষা ও ১০ম শ্রেণির  নির্বাচনী পরীক্ষা  হবে ৩ বিষয়ে, পরীক্ষা শুরু ২৪ নভেম্বর থেকে ৬ষ্ঠ থেকে ৯ম বার্ষিক পরীক্ষা ও ১০ম...