শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

আলিম পরীক্ষা -২০২১' র ফরম পূরণ প্রক্রিয়া শুরু, ফিসহ

 

২০২১ সালের আলিম পরীক্ষার ফরম পূরন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আলিমের ফরমপূরণের বিজ্ঞপ্তিটি ০৪ আগস্ট তারিখে প্রকাশ করা হয়।



পরবর্তীতে ৫ আগস্ট তারিখে সংশোধিত ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগের বিজ্ঞপ্তিতে কিছু  অসঙ্গতি থাকার কারণে, নতুন সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিম পরীক্ষা -২০২১'র ফরম পূরণ  শুরু হবে ১২ আগস্ট, চলবে ৩০ আগস্ট পর্যন্ত। তবে ১১ আগস্ট, বোর্ডের ওয়েবসাইটে সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে।

দেশে করোনার সংক্রমণ বৃদ্ধিজনিত কারণে এবারের আলিম ফরম পূরণ  প্রক্রিয়া সম্পূর্ণরুপে পরিচালিত হবে আনলাইনের মাধ্যামে।

বিভাগ ভিত্তিক নিয়মিত পরীক্ষার্থীদের ফি এর হার –


বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের বোর্ড ফি ও কেন্দ্র ফি সহ মোট প্রদান করতে হবে (৭৯০+৩৪০)= ১১৩০ টাকা।


সাধারণ বিভাগের পরীক্ষার্থীদের বোর্ড ফি, কেন্দ্র ফি সহ মোট (৭৭০+৩০০)= ১০৭০ টাকা পরিশোধ করতে হবে।


মুজাব্বিদ মাহির বিভাগের পরীক্ষার্থীদের  বোর্ড ও কেন্দ্র ফি বাবদ (৭৭০+৩০০)= ১০৭০ টাকা প্রদান করতে হবে।


উপরের বর্ণিত পরীক্ষার ফরম পূরণের হার কেবলমাত্র নিয়মিত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।


অনিয়মিত, প্রাইভেট, জিপিএ উন্নয়ন, আংশিক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের ফি এর হার, বিজ্ঞপ্তির ১২ নম্বর অনুচ্ছেদ থেকে দেখুন। এখানে সকল প্রকার পরীক্ষার্থীর খাতওয়ারি ফি এর হার নির্ধারণ করা হয়।

শিক্ষাসংক্রান্ত  আপডেট নিউজ জানতে শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক সহ সকলে আমাদের Study For Today Page টি লাইক দিয়ে রাখুন। 

 Fb page link:https://www.facebook.com/Study-For-Today-106665831714949/


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Education news

৬ষ্ঠ থেকে ৯ম বার্ষিক পরীক্ষা ও ১০ম শ্রেণির নির্বাচনী পরীক্ষা হবে ৩ বিষয়ে, পরীক্ষা শুরু ২৪ নভেম্বর থেকে

৬ষ্ঠ থেকে ৯ম বার্ষিক পরীক্ষা ও ১০ম শ্রেণির  নির্বাচনী পরীক্ষা  হবে ৩ বিষয়ে, পরীক্ষা শুরু ২৪ নভেম্বর থেকে ৬ষ্ঠ থেকে ৯ম বার্ষিক পরীক্ষা ও ১০ম...