সঠিক নিয়ম জেনে অ্যাসাইনমেন্ট লিখুন এবং ভুল এড়িয়ে চলুন।।
এ্যাসাইনসেন্ট দিকনির্দেশিকাঃ-
ঘরে বসে অ্যাসাইনমেন্ট লিখবো, অতছ নাম্বার কম পাবো তা কি হয়! নিয়ম জেনে অ্যাসাইনমেন্ট লিখে প্রত্যাশিত ফল অর্জন করবো এটাই তো স্বাভাবিক। আসুন অ্যাসাইনমেন্টের কৌশল সমূহ বিস্তারিত জেনে নিই
লেখার উপকরণ : A4 সাইজের কাগজ, কলম, পেন্সিল, রঙ্গীন কালি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ যেমন- গ্রাফ পেপার, জ্যামিতি বক্স ইত্যাদি।
অ্যাসাইনমেন্ট লেখার নিয়মাবলি:
১. A4 সাইজ কাগজ নির্বাচন করতে হবে
২. পেন্সিল বা সবুজ/ নীল কালার দ্বারা মার্জিন করা।
৩. প্রশ্নের ধারাবাহিকতা বজায় রাখা
৪. বানানের প্রতি সতর্ক হতে হবে এবং ওভার রাইটিং করা যাবে না।
৫. পয়েন্ট আকারে সাজিয়ে লিখতে হবে।
৬. লেখার ভাষা প্রাঞ্জল ও সহজবোধ্য হতে হবে।
৭. প্রশ্নের উত্তর অযথা বড় বা ছোট না করা।
৮. লেখার মধ্যবর্তী স্পেস ঠিক রাখা।
৯. মূল পয়েন্ট আন্ডারলাইন বা হাইলাইট করা।
১০. প্রশ্ন উত্তরের সূচিপত্র লেখা যেতে পারে।
১১. লেখার শেষে তথ্যসূত্র যোগ করা উত্তম।
১২. লেখাশেষে পূঙ্খানুপুঙ্খ ভাবে রিভিশন দিতে হবে।
১৩. কোন অবস্থায় লাল কিংবা লালের কাছাকাছি যেমন- গোলাপী বা খয়েরি রঙের কালি ব্যবহার করা যাবে না।
১৪. পেজের উভয় দিকে লেখা যাবেনা।
১৫.কোনো সোর্স থেকে উত্তর হুবহু কপি না করা।
কাভার পেইজ পূরণ প্রসঙ্গে :
কাভার পেইজে সাধারণত তিনটা অংশ থাকে।
♦সকল তথ্য নির্ভুলভাবে লিখতে হবে
তার নিজের নাম, রোল নং, রেজিষ্ট্রেশন নং, বিষয়, বিষয় কোড, বিষয় শিক্ষকের নাম, শিরোনাম, অ্যাইনমেন্টের ক্রমিক নং সহ ও অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করবে।
*দ্বিতীয় অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে।
*তৃতীয় অংশ প্রতিষ্ঠান পূরণ করবে।
শিক্ষা সংক্রান্ত আপডেট নিউজ জানতে আমাদের ব্লক সাইটি follow করুন।
#assignment #assignmenthelp #assignmentwriting #assignmenttips
#অ্যাসাইনমেন্টলেখারট্রিপ,
#অ্যাসাইনমেন্টলেখা,
#অ্যাসাইনমেন্ট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন