মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ৩ য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদানের জন্য অদ্য ৯ আগস্ট এক বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এতে বলা হয়েছে যে, কোভিড -১৯ অতিমারি পরিস্থিতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা
অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড কর্তৃক ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত
পাঠ্যসূচির আলােকে প্রণীত অ্যাসাইনমেন্টসমূহের মধ্যে ৩ য় সপ্তাহের জন্য (১৫ টি বিষয়ের) গুচ্ছ -২ এর জীববিজ্ঞান, উচ্চতর
গণিত, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগােল, ফিন্যান্স, ব্যাংকি ও বীমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি,
গৃহব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন এবং গুচ্ছ -৩ এর রসায়ন, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, যুক্তিবিদ্যা,
হিসাববিজ্ঞান, খাদ্য ও পুষ্টি বিষয়ের অ্যাসাইনমেন্টসমূহ প্রেরণ করা হলাে; এ কার্যক্রম ১০-০৮-২০২১ খ্রি. থেকে শুরু হবে।
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টসমূহ প্রদান ও গ্রহণের ক্ষেত্রে কোভিড -১৯ এর সংক্রমণ রােধে
সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথ অনুসরণপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরােধ করা হয়।
অ্যাসাইমেন্ট ডাউনলোড লিংক ক্লিক করুন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন